ads

শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভটভটি উল্টে প্রাণ গেল স্কুলছাত্রের

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জানুয়ারি ২১, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভটভটি উল্টে নাজমুল হাসান লিখন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ২১ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউশা গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত লিখন নকলা শহরের জালালপুর মহল্লার শহিদুল ইসলামের পুত্র। সে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাবের সংসারে দিনমজুরের কাজ করে লিখন পড়াশোনার খরচ চালাত। শনিবার বিকেলে বাড়ি থেকে ভটভটিতে চড়ে কাঠ গাছ আনতে যাওয়ার পথে বাউশা গ্রামে দিশারী উচ্চ বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি সড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। ওইসময় ভটভটির নিচে চাপা পড়ে লিখন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে লিখনের লাশ থানায় আনা হয়েছে। তবে ।ভটভটি চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Need Ads