জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৩-২০২৪ মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন গত ৩১ ডিসেম্বর ঢাকায় জাতীয় শিশু কল্যাণ পরিষদে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়।

ওইসময় জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নানকে কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষে ১৪ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানী ঢাকার সবুজ বাগ মায়াকানন কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ আলতাফ হোসেন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহকারি মহাসচিব জিএইচ হান্নানকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আলমগীর গণি, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























