ads

সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেটে মানিকগঞ্জের কাছে ৭১ রানে হারল নরসিংদী

খবর টি পড়েছেন : ৩৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগ (উত্তর) শেরপুর ভেন্যুতে নিজেদের প্রথম খেলায় নরসিংদী জেলাকে ৭১ রানে হারিয়ে বড় জয় পেয়েছে মানিকগঞ্জ জেলার কিশোররা। ১৬ জানুয়ারি সোমবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সকালে টস জিতে ব্যাট করতে নামে মানিকগঞ্জ জেলা দল।

Shamol Bangla Ads

নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে তারা ১৯০ রান তুলে। মানিকগঞ্জের পক্ষে অলরাউন্ডার পারভেজ সোয়াদ ৫ বাউন্ডারিতে ৩৭ রান, ছমির ৬ চারে ৩৩ রান এবং আরাফাত ২ চারে ২০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪০ রান। নরসিংদীর বোলার শ্রাবন ৩০ রানে প্রতিপক্ষের ৩ উইকেট দখলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪ দশমিক ৪ ওভারে ১১৯ রানে নরসিংদী জেলা দল অলআউট হলে ৭১ রানের জয় পায় মানিকগঞ্জ জেলা দল। নরসিংদীর পক্ষে ইশহা ২ চারে ২০ রান, সাইফুল ১ ছয়, ২ চারে ২০ রান করেন এবং অতিরিক্ত থেকে যোগ হয় ৪০ রান। মানিকগঞ্জের পক্ষে স্পিনার রকিবুল নাসিফ ও সমির ২০ রান করে দিয়ে প্রতিপক্ষের ৩টি করে উইকেট তুলে নেন।

Shamol Bangla Ads

বিসিবি’র পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা বিভাগীয় (নর্থ) শেরপুর শহীদ মুক্তিােদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে ৫টি জেলার অ-১৬ বছর বয়সী ক্রিকেট দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো-ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, জামালপুর ও মানিকগঞ্জ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামেও জয়ের ধারা ধরে রাখল সিলেট পরবর্তী সংবাদ নকলায় নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির ৭ নেতা-কর্মী গ্রেফতার