ads

মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ১০, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের উদ্যোগে বকশীগঞ্জ এরিয়ার ১০ টি শাখায় ৯৪ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংক বকশীগঞ্জ এরিয়ার শ্রীবরদী শাখায় শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের যোনাল অডিট অফিসার মো. মুনসুর আহাম্মদ।

Shamol Bangla Ads

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ চলমান কর্মসূচি। কিছু দিন যাবত দেশে শীতের প্রকোপ বেশি হওয়ায় প্রধান কার্যালয় এ কর্মসূচি ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজ গ্রামীণ ব্যাংক বক্সীগঞ্জ এরিয়ার ১০ টি শাখার ৯৪ জন সম্মানিত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হলো। এই কর্মসূচি চলমান থাকবে। গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের যোনাল ম্যানেজার আবুল হোসেন স্যারের নেতৃত্বে সকল এরিয়ার সম্মানিত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

প্রিয় অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক বকশীগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক বকশীগঞ্জ এরিয়ার প্রোগ্রাম অফিসার আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, গ্রামীণ ব্যাংক শ্রীবরদী শাখার শাখা ব্যবস্থাপক মো. মনজুর রহমান, সেকেন্ড ম্যানেজার মোঃ গোলাম কবির। ওইসময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রিয় অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক বকশীগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের সংগ্রামী (ভিক্ষুক) সদস্য হলো যারা ভিক্ষবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন তারা। এটি গ্রামীণ ব্যাংকের বিশেষ কর্মসূচি। তাদের কে ভিক্ষা বৃত্তি থেকে ফিরিয়ে আনতে গ্রামীণ ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করা হয়। প্রতি বছরই সম্মানিত সংগ্রামী ( ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ বছরও সংগ্রামী ( ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হলো।

এদিকে কম্বল পেয়ে গ্রামীণ ব্যাংক শ্রীবরদী শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্য আকলিমা বেওয়া জানান, প্রতি বছরই গ্রামীণ ব্যাংক থেকে তারা কম্বল পায়। তিনি বলেন, কম্বল পেয়ে আমগোর মেলা উপকার হইতাছে । এই ব্যাংকের জন্য আমরা সব সময় দোয়া করি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads