ads

মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪১২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে শহর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ওইসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষে সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টর চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে দলীয় কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম।

Shamol Bangla Ads

শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় কর্মসূচি সমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাবেক উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, উপ-প্রচার সম্পাদক বেলাল হোসেন, সদস্য আবুল হাসেম, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর কাদির, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ নাজমুল ইসলাম সম্রাট ও রেজাউল করিম রেজাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads