শেরপুরের নকলায় পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামের হাসমত আলী (৫৫) ও আলমগীর হোসেন (২৪), চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামের আব্দুস ছামাদ খাঁ (৬০), সোহেদ মিয়া (৩৮) ও চিনি বিবি ওরফে রেখা বেগম (৫০), বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী বড়মোজার গ্রামের জীরা বেগম (৪৮) এবং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া গ্রামের ছানোয়ার হোসেন(৪৫), আকলিমা খাতুন (৪০) ও মোক্তার হোসেন (৪২) এবং বানেশ্বর্দী ইউনিয়নের মুছারচর গ্রামের শাহজাহান মিয়া (৩৫)।
নকলা থানার সহকারি পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে আদালত থেকে পরোয়ানা থাকায় ৯ জন এবং নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




