ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

খবর টি পড়েছেন : ৩২৯
নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারের মাইশা ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বারমারী বাজারের হার্ডওয়ার ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী জামিল আহমেদ বাবুল প্রতিদিনের মতো গত সোমবার রাতেও ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

পরে মঙ্গলবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য কামনা করেন। পরে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনেন। এসময় দোকানে রাখা হার্ডওয়ার, ইলেকট্রনিক্স সামগ্রী ও টিনশেড ঘরের অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান।

Shamol Bangla Ads

এ বিষয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নির্বাপন করি। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ’র প্রচার কার্যক্রম বাস্তবায়নে নালিতাবাড়ীতে… পরবর্তী সংবাদ নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads