ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মধ্যে লটারি অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ২১, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ

শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার সকালে বিদ্যালয় চত্বরে ওই লটারি হয়। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ লটারির আয়োজন করে।

Shamol Bangla Ads

লটারি অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়ালিউল্লাহ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, ১৮০টি আসনের বিপরীতে আবেদনপত্র বিক্রি হয়েছে ৪৪৭টি। আবেদনপত্র জমা পড়েছে ৪২৩টি। এর মধ্যে ১৪টি সংরক্ষিত আসন (মুক্তিযোদ্ধা ১২, শিক্ষক প্রতিনিধি ১ ও প্রতিবন্ধী ১) বাদ রেখে ১৬৬টি আসনে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারিতে বিজয়ীরা আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর সরকার নির্ধারিত ১৬১০ টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি হতে পারবে।

Shamol Bangla Ads

প্রতিটি ভর্তি আবেদনপত্র বিক্রি হয়েছে ১১০ টাকা করে। সে হিসেবে বিদ্যালয়ের তহবিলে জমা হয়েছে ৪৯ হাজার ১৭০ টাকা।

Need Ads