ads

সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রুনিকে ডিডিএলজে’র সেই বিখ্যাত ভঙ্গি শেখালেন শাহরুখ

খবর টি পড়েছেন : ৪৪১
রুনিকে ডিডিএলজে’র সেই বিখ্যাত ভঙ্গি শেখালেন শাহরুখ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে প্রি ম্যাচ কভারেজে ‘পাঠান’ ছবির প্রমোশনে আসেন বলিউডের বাদশা শাহরুখ খান। ইংলিশ ফুটবলের তারকা ওয়েন রুনিকে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে) সিনেমার বিখ্যাত পোজ শেখান তিনি। আর শাহরুখকে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় এশিয়ান তারকার খেতাব দেন রুনি।

Shamol Bangla Ads

এক সময় অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্নোত্তর পর্বের ভার দুই তারকাকে দিয়ে দেন। ‘পাঠান’ কাকে বলবেন? এই প্রশ্ন শাহরুখকে করেন রুনি। উত্তরে কিং খান বলেন, ‘যে মানুষটিকে আপনি চরম সমস্যায় পড়লে সবার শেষে ডাকবেন। যেমন আপনি। ওয়েন রুনিই তো পাঠান।’

এ সময় বলিউড অভিনেতাদের প্রসঙ্গেও জানতে চান রুনি। তার উত্তরে মজা করে শাহরুখ জানান, ভারতীয় অভিনেতারা কিন্তু সবসময় চিকেন-রাইস খান না।

Shamol Bangla Ads

কথোপকথনের শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন দুই তারকা। প্রথমে ওয়েন রুনির গোল করার পরের উচ্ছ্বাসের ধরন দেখান শাহরুখ। তারপর আসে রুনির পালা। শাহরুখের বিখ্যাত পোজ দেওয়ার চেষ্টা করেন ফুটবল তারকা। তাঁর একটু অসুবিধা দেখে কিং খান নিজেই শিখিয়ে দেন, কীভাবে দু’বাহু প্রসারিত করতে হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই মুহূর্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় আমিরুল চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ যে কারণে বিশ্বকাপ ট্রফি উন্মোচনে দীপিকা পাড়ুকোন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads