ads

সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে কারণে বিশ্বকাপ ট্রফি উন্মোচনে দীপিকা পাড়ুকোন

খবর টি পড়েছেন : ৪৫৪
যে কারণে বিশ্বকাপ ট্রফি উন্মোচনে দীপিকা পাড়ুকোন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রবিবার কাতার অনুষ্ঠিত হলো বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি জিতে দিতে নেয় মেসির দল আর্জেন্টিনা। খেলা শুরুর আগে মাঠে আনা হয় ট্রফিটি। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং স্পেনের সাবেক ফুটবলার ইকের ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে। পরে ট্রফি উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন।

Shamol Bangla Ads

এর মধ্যে দিয়ে প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়েন দীপিকা। ট্রফি উন্মোচনে কেন দীপিকা তা নিয়ে প্রশ্ন অনেকের। খবর ডিএনএ, ইন্ডিয়া টুডের

জানা গেছে, দীপিকা ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই বছরের মে মাস থেকে তিনি ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয়দের মধ্যে দীপিকাই ফরাসি কোম্পানিটির প্রথম প্রতিনিধি। বিশ্বকাপের ট্রফি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি একটি বিশেষ ধরনের বাক্সে করে নিয়ে আসা হয়। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ।

Shamol Bangla Ads

ট্রফিটির ওজন ৬ দশমিক ১৭৮ কেজি । এটি ১৮ ক্যারেট ক্যারেট স্বর্ণ এবং ম্যালাসাইট দিয়ে তৈরি। বিশ্বকাপ ট্রপিটি সুরক্ষিত রাখার জন্যই লুই ভিতোঁ প্রতিষ্ঠান ওই বাক্সটি বিশেষভাবে ডিজাইন করেছে। আর দীপিকা ওই প্রতিষ্ঠানেরে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণেই তাকে ট্রফিটি উন্মোচন করার জন্য নির্বাচিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রুনিকে ডিডিএলজে’র সেই বিখ্যাত ভঙ্গি শেখালেন শাহরুখ পরবর্তী সংবাদ ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads