শেরপুরের শ্রীবরদীতে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর রবিবার উপজেলা কৃষক লীগের আয়োজনে শহরের কলাকান্দা সড়কের টিএনটি অফিসের পাশে মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, সহ-সভাপতি এমপি হোসনে আরা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাগিরুজ্জামান সাকিব, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু।
উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বনিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন।

সম্মেলনে আবারও বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমকে সভাপতি ও বনিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনের শুরুতে বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ সম্মেলন স্থলে আসেন নেতাকর্মীরা। নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে সম্মেলন স্থল।




