ads

রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ১৮, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়, গড়বো বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ইনস্ট্রাক্টর সাজু মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. ফুয়াদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বৈধ পথে প্রবাসীদের কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো কর্তৃক পরিচালিত শেরপুর টিটিসিতে যুব ও মহিলাদের কর্মসংস্থানের জন্য বিনামূল্যে ৩ মাস মেয়াদি ১০টি বিষয়ে কোর্স চালু করা হবে। কোর্সগুলো হল কম্পিউটার অপারেশন গার্মেন্টস, ওয়েল্ডিং মেশিন টুলস, ম্যাশন, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং, ড্রাইভিং উইথ অটোমেকানিকস, মটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্স, হাউজ কিপিং,ও পিডিও।

Shamol Bangla Ads

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণসহ সুধিসমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads