ads

বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাইনালে মেসিরা, ৭দিন ব্রাজিলের জার্সি পরে থাকবেন পরীমণি

খবর টি পড়েছেন : ৪৯৩
ফাইনালে মেসিরা, ৭দিন ব্রাজিলের জার্সি পরে থাকবেন পরীমণি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আর্জেন্টিনার জয়ের পর টিভি স্ক্রিনের সামনে মেসিকে চুম্বন পাঠানো, মেসির পায়ে পায়ে বল গেলেই বুকের ভেতর ধরফর করে উঠা, আর্জেন্টিনার খেলার আগে টেনশনে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা- প্রিয় দল, প্রিয় খেলোয়াড় নিয়ে এভাবেই নানা সময় নানা মন্তব্য করে এসেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি।

Shamol Bangla Ads

এই নায়িকা আর্জেন্টিনা ও মেসির খেলার চরম ভক্ত। সাধারণ ক্লাব পর্যায়ের ফুটবল খেলা তার না দেখা হলেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার কোনো ম্যাচ দেখা মিস হয় না তার। এবারের বিশ্বকাপে পরীমণির খেলা নিয়ে উন্মাদনা একটু বেশিই কাজ করছে। কারণ ঘরে এসেছে রাজ ও রাজ্য। স্বামী শরিফুল রাজ ও পরীমনি দুজনের মন এক সুতোয় বাঁধা থাকলেও চলমান বিশ্বকাপ ফুটবলে তারা দুজন সাপোর্ট করেন ভিন্ন দুটি দলকে। পরী আর্জেন্টিনা আর রাজ ব্রাজিল। ফলে মাঠের মতো বাসার ড্রয়িংরুমেও চলছে তাদের চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ উদযাপন।

নিজেদের পছন্দের দল জেতা নিয়ে পরষ্পরকে চ্যালেঞ্জ ছুঁড়েও দিতেও দেখা গেছে তাদের। এর আগে বলেছিলেন, ব্রাজিল এবার ওয়ার্ল্ডকাপ নিলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাবো। কিন্তু রাজের দল কোয়ার্টাল ফাইনাল পেরোতে পারেনি। বিদায় নিতে হয়েছে নেইমারদের।

Shamol Bangla Ads

কিন্তু কোয়ার্টার ফাইনালে নেদাল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে উঠে পরীমণির দল আর্জেন্টিনা। সেদিন প্রিয় দলের জয় হওয়ার প্রত্যাশা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পরীমণি। বলেছিলেন, আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিজ।’

মেসিদের আর্জেন্টনা সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে উঠেছে ফাইনালে। মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়াম ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মেসিরা। প্রিয় দলের এই সাফল্যের পর পরীমণি তার ফেসবুকে ব্রাজিলের জার্সি পরা ছবি পোস্ট করলেন। ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম, আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সিন্ডিকেটের খেলায় আমি ক্লান্ত অসুস্থ’ পরবর্তী সংবাদ ‘পাঠান’ নিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads