ads

মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সিন্ডিকেটের খেলায় আমি ক্লান্ত অসুস্থ’

খবর টি পড়েছেন : ৪০৯
‘সিন্ডিকেটের খেলায় আমি ক্লান্ত অসুস্থ’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢালিউডের উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Shamol Bangla Ads

২০২১ সালের ১২ মার্চ নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর আরও একটি সিনেমা মুক্তি পায় তার। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম। তবে হঠাৎ করে এই অভিনেত্রীর অভিযোগ, তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হচ্ছেন।
রবিবার দিনগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দীঘি করে লেখেন- তুমি জানো একা তারকাশিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…।

তিনি বলেন, যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে।
দীঘি আরও বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি।

Shamol Bangla Ads

এই নায়িকা বলেন, আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার নতুন চেহারায় ফারিয়া শাহরিন পরবর্তী সংবাদ ফাইনালে মেসিরা, ৭দিন ব্রাজিলের জার্সি পরে থাকবেন পরীমণি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads