ads

বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘পাঠান’ নিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ

খবর টি পড়েছেন : ৪৩৬
‘পাঠান’ নিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তার অভিনীত পাঠান মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ছবিটি নিয়ে বেশ আটঘাঁট বেঁধেই নেমেছেন বলিউড বাদশাহ। দর্শকটাও ছবিটি নিয়ে তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
এই ‘পাঠান’ নিয়েই শাহরুখ খান এবার হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপের মাঠে। তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি।

Shamol Bangla Ads

‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান।’

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন, ১৮ ডিসেম্বর লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার এই ম্যাচে সরাসরি শাহরুখ খান উপস্থিত থাকবেন কিনা সেটা নিশ্চিত না হলেও বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্পোর্টস ১৮ ও স্ট্রিমিং পরিষেবা জিও সিনেমার স্টুডিওতে সরব উপস্থিতি থাকবে কিং খানের।

Shamol Bangla Ads

কয়েক দিন আগে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পায়। এ গান মুক্তির পর নেটিজেনদের যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ‘অশ্লীলতা’-এর অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ পরিচালনা করেছেন ‘ওয়ার’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাইনালে মেসিরা, ৭দিন ব্রাজিলের জার্সি পরে থাকবেন পরীমণি পরবর্তী সংবাদ শাহরুখ-দীপিকার ছবি ও গানকে বয়কটের ডাক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads