শেরপুরের শ্রীবরদীতে বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররমের ৫১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর রবিবার বিকালে শহীদের পরিবারের আয়োজনে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারী গ্রামের নিজ বাড়ির উঠানে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন সময়ের কমান্ডার আলহাজ্ব মো, নজরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শহীদ বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররমের ছোট ভাই শাহ মোস্তাইন বিল্লাহ।
শহীদ বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররমের ছোট ভাই শাহ মোতাসিম বিল্লাহ শিবলীর সঞ্চালনা ও ব্যবস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মো, আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মুক্তি সংগ্রাম যাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, সুলতান আহমেদ প্রমুখ।

বক্তারা শহীদ বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররমের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সমাবেশে বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ্ব ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।




