ads

সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ডিসেম্বর ১২, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় নানা আয়োজনে শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর সোমবার সকালে দিবসের শুরুতে জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু বকর সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাওছার আহমেদ।

Shamol Bangla Ads

পরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালী সরাসরি সম্প্রচার করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads