ads

সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পিকআপের চাকায় প্রাণ গেল ১৮ মাসের শিশুর

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ১২, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মালবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে তাইয়্যিব নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার বিকেলে পৌর শহরের গড়েরগাঁও কান্দাপাড়া মহল্লায় বাইপাস সড়কে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

তাইয়্যিব গড়েরগাঁও কান্দাপাড়া মহল্লার আবু বাক্কারের ছেলে। পিকআপটি খড় বোঝাই করে শেরপুর থেকে বাইপাস সড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সামনে বাইপাস সড়কের পাশে খেলাধূলা করার সময় খড় বোঝাই দ্রুতগতির পিকআপটি তাইয়্যিবকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, চালক রহুল আমিনসহ (২৮) পিকআপটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ওই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads