ads

মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হানাদার মুক্ত দিবস পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ৬, ২০২২ ৩:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম হিরু।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সোনালী ব্যাংক ম্যানেজার এএসএম মাসুম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মো, আমিনুল ইসলাম, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার নুর ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা।

আলোচনা সভায় বক্তারা তুলে ধরেন একাত্তরের ভয়াবহ স্মৃতির নানা ঘটনা। আগামী দিনে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হওয়ার আহবান জানান।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads