ads

মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না : নকলায় পুলিশ সুপার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ৬, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের কায়দা এলাকায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। বাকস্বাধীনতার ক্ষমতা পেতাম না। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে কথা বলার অধিকার পেতাম না।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ সে বাংলাদেশ নয়। দুর্দান্ত গতিতে আমরা এগিয়ে চলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। ২০৪১ সনের মধ্যে আমরা সে লক্ষ্যে পৌছে যাব। এজন্য আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। নিজেদের ভেতরে অপরাধবোধ জাগ্রত করতে হবে। বাল্যবিয়ে নামক সামাজিক ব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

পুলিশ সুপার বলেন, কন্যাসন্তান পরিবারের জন্য বোঝা নয় বরং দেশের সম্পদ। শেখ হাসিনা এসএসসি পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছেন। তারপরেও বাল্যবিয়ের অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারছি না। তিনি সভায় উপস্থিত সকলকে বাল্যবিয়ে নামক সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করার আহবান জানান।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. ওয়ালিউল্লাহ। সভাটি সঞ্চালনা করেন এসআই সুমন আহমেদ।

সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads