ads

মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ৬, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার সামছুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ গ্রহণ করেন।

Shamol Bangla Ads

সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে দিনব্যপি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।

Need Ads