ads

মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ৬, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার দেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে ওই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী।

Shamol Bangla Ads

প্রণোদনা বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কমকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াছ কুরুনী, উপজেলা কৃষি কমকর্তা আলমগীর কবির প্রমুখ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফসী) ও হাইব্রিড (এসএল-৮এইচ) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এতে তিন হাজার ৭০০ কৃষককে এক বিঘা জমি আবাদে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। এছাড়া ৪ হাজার ৩০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads