ads

বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবির অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

খবর টি পড়েছেন : ৪৭৪
শেরপুরে ডিবির অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ আটক ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের পলাশীকুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২৮) ও মৃত আবছর আলীর ছেলে মো. মুন্তাজ আলী (৩৪)।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যবিরোধী অভিযানের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকায় ভারতীয় মদ বিক্রির সময় জাকির ও মুন্তাজকে হাতেনাতে আটক করা হয়।

ওইসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরো দুই সহযোগি পালিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, বুধবার সকালে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুদিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads