ads

মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শুভসংঘের জেলা কমিটি গঠন : রবীন সভাপতি, রোহান সম্পাদক

খবর টি পড়েছেন : ৪২৫
শেরপুরে শুভসংঘের জেলা কমিটি গঠন : রবীন সভাপতি, রোহান সম্পাদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘শুভ কাজে সবার পাশে’ থাকার অঙ্গিকারে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে শেরপুরে নব উদ্যমে যাত্রা শুরু করেছে দৈনিক কালেরকন্ঠের পাঠক সংগঠন ‘শুভসংঘ’। শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে শুভসংঘ সদস্যদের এক সভায় শুভসংঘ শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

এতে বিশিষ্ট সমাজকর্মী, ক্রীড়া সংগঠক গোলাম শাহরিয়ার রবীনকে সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক রোহানুজ্জামান রোহানকে সাধারন সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এসময় বিশিষ্ট শিল্পপতি, সংগঠক মো. আনিসুর রহমানকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন-জেলা উদীচী সভাপতি শেরপুর সরকারি মডেল গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন সারোয়ার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী মানিক দত্ত, জেলা মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা যুথী ও সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী।

শুভসংঘ শেরপুর জেলা কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-দুই সহ-সভাপতি : তরুণ ব্যবসায়ী এসএম ইশতিয়াক চৌধুরী ইকবাল ও সমাজকর্মী মো. তুষার আল নূর। দুই যুগ্ম সম্পাদক পদে-ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন ও শিক্ষার্থী ইমামুল হাসান তানভীর। সাংগঠনিক সম্পাদক পদে বিতার্কিক শুভংকর সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে-হাসিব আল হাসান, কোষাধ্যক্ষ পদে-তরুন ব্যবসায়ী মো. আব্দুর রশীদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে-শিক্ষক মিথুন কোচ, সমাজকল্যাণ সম্পাদক পদে-সংস্কৃতিকর্মী সুখী, ক্রীড়া সম্পাদক পদে-মো. নজরুল ইসলাম সনিক, মহিলা বিষয়ক সম্পাদক পদে-তরুণ সংগঠক আয়শা সিদ্দিকা। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে যারা রয়েছেন, তারা হলেন-পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের অধ্যক্ষ জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, বিদায়ী কমিটির সভাপতি মো. শামীম হোসেন, আগের কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা, কম্পিউটার ব্যবসায়ী রইছ উদ্দিন হৃদয়, ব্যবসায়ী আশরাফুল ইসলাম আহাদ, দ্বীপ দত্ত, মৌমিতা পাল পূজা, মো. কোরবান আলী, মুক্তাদির হোসেন, ইমরান হোসেন, দিপু দাস, এস.এম. ইমতিয়াজ চৌধুরী, মরিয়ম আক্তার, আকাশ দে, আল শাহরিয়ার সাইমন, শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও আকাশ মালাকার।

Shamol Bangla Ads

পূর্নাঙ্গ কমিটি গঠনের পর পরই আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন কালেরকন্ঠের শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৫০০ কৃষক পেলেন উন্নত জাতের হাইব্রিড বোরোধান… পরবর্তী সংবাদ নারীনেত্রীদের জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ॥ শেরপুরে মহিলা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads