ads

মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৫০০ কৃষক পেলেন উন্নত জাতের হাইব্রিড বোরোধান বীজ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০২২ ৭:২০ অপরাহ্ণ

‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এ সমাবেশ হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উপজেলা প্রশাসন সমাবেশের আয়োজন করে।

Shamol Bangla Ads

সমাবেশে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি প্রমুখ।

Shamol Bangla Ads

সমাবেশে ৫০০ কৃষককে উন্নত জাতের হাইব্রিড বোরোধান বীজ দেওয়া দেওয়া হয়।

Need Ads