ads

শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইনজুরি শঙ্কায় আউটডোরে অনুশীলন করেননি মেসি

খবর টি পড়েছেন : ৫১৯
ইনজুরি শঙ্কায় আউটডোরে অনুশীলন করেননি মেসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার বিশ্বকাপে অংশ নেওয়া আর্জেন্টিনার বড় শক্তি হলো দল হয়ে খেলা। ওই দলে লেগেছে ইনজুরির ধাক্কা। দু’জন দলে থেকে ছিটকে গেছেন। দলটির রক্ষণের বড় ভরসা ক্রিস্টিয়ানো রোমেরো আছেন ইনজুরিতে। মিডফিল্ডার পাপ্পু গোমেজ পুরোপুরি ফিট নন।

Shamol Bangla Ads

এর মধ্যে শনিবার কাতার ইউনিভার্সিটি মাঠের অনুশীলন মিস করেছেন আলবিসেলেস্তেদের সবচেয়ে বড় ভরসা মেসি। সংবাদ মাধ্যম দাবি করেছে, শারীরিকভাবে ঝরঝরে থাকতেই আউটডোরে অনুশীলন করেননি পিএসজি খেলা এই তারকা।

অনুশীলনের প্রথম ধাপ ছিল, জিমে ঘাম ঝরানো ও ফিটনেস ট্রেনিং করা। রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজদের সঙ্গে ওই অনুশীলনে ছিলেন লিও। দ্বিতীয় সেশনে তার না থাকার বিষয়ে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে, অনুশীলন না করা ছিল ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের অংশ।

Shamol Bangla Ads

সংবাদ মাধ্যম ইভেনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, মেসির অনুশীলন দেখেতে হাজির হয়েছিলেন চারশ’র অধিক সংবাদিক। এছাড়া অনেক ভক্তও মেসির অনুশীলন দেখতে এসেছিলেন। কিন্তু তারা হতাশ হয়েছেন।

আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। ম্যাচটি ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটায় মাঠে গড়াবে। কাতার সময় অনুযায়ী, ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টায়। আবর দেশের কন্ডিশন মানে ওই সময় থাকবে যথেষ্ট গরম। যদিও স্টেডিয়াম থাকবে শীতাতাপ নিয়ন্ত্রিত। তারপরও শরীরের পানি ধরে রেখে খেলে যাওয়া কঠিন হবে মেসিদের জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পরবর্তী সংবাদ ‘ডানে বামে সব দিকে ব্রাজিল : ওমর সানী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads