শেরপুরের ঝিনাইগাতীতে আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বিকেলে ঝিনাইগাতী ইয়্যুথ ক্লাবের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। অনুষ্ঠাসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, এ.কে.এম বেলায়েত হোসেন, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন।
উদ্বোধনী খেলায় ২-১ গোলে ঝিনাইগাতী ফুটবল একাদশকে পরাজিত করে শেরপুরের অ্যাকটিভ ক্লাব জয়লাভ করে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

উল্লেখ্য, মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহণ করছে। ১২ টি দলের চূড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।




