ads

রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৯৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

খবর টি পড়েছেন : ৮৯২
শেরপুরে ৯৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ৯৬ গ্রাম হেরোইনসহ মো. স্বপন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৩ নবেম্বর রবিবার ভোররাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

আটক স্বপন পার্শ্ববর্তী বলাইয়েরচর ইউনিয়নের চরখারচর গ্রামের মো. গোল মাহমুদ শেখের ছেলে। একইদিন বিকেলে তাকে মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাত ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় ৯৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন সেটসহ মো. স্বপন মিয়াকে আটক করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা হবে বলেও জানায় র‌্যাব।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেতুতে উঠতে সাঁকোই ভরসা পরবর্তী সংবাদ নকলায় ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads