ads

রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা জাতীয় যুব জোটের কমিটি গঠন ॥ সভাপতি ফেরদৌস, সম্পাদক মান্নান

খবর টি পড়েছেন : ৪২০
শেরপুরে জেলা জাতীয় যুব জোটের কমিটি গঠন ॥ সভাপতি ফেরদৌস, সম্পাদক মান্নান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের শেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ১২ নভেম্বর শনিবার জেলা জাসদের অস্থায়ী কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

১১ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফেরদৌস হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মান্নান।

এর আগে যুব জোটের এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম লিটন।

Shamol Bangla Ads

মো. ফেরদৌস হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন আবু, সহ-সভাপতি বিপ্লব দে লব, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ. কে. এম. ছামেদুল হকসহ জেলা জাসদের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় অতিথিগণ দীর্ঘ আলোচনায় জাতীয় রাজনীতি ও সাংগঠনিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন এবং শেরপুরের জাতীয় যুব জোটের শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৭৪৫০ জন… পরবর্তী সংবাদ শেরপুরে অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না মানসিক ভারসাম্যহীন মমেনার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads