শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে নুরুন্নাহার (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১৬ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নুরুন্নাহার বিষ্ণুপুর গ্রামের মিস্টার জিন্নাহর স্ত্রী। নুরুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুন্নাহার রবিবার দুপুর দুইটার দিকে সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের আবেদনের পরিপেক্ষিতে নুরুন্নাহারের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।




