ads

সোমবার , ১৭ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

খবর টি পড়েছেন : ৮৮৪
শেরপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। ১৭ অক্টোবর সোমবার সকাল নয়টা থেকে ওই ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে একটানা দুপুর ২টা পর্যন্ত। জেলার ৫টি উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ করা হচ্ছে।

Shamol Bangla Ads

নির্বাচন উপলক্ষে ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়ন পরিষদের ভবনগুলো পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে এবং উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টহলে রয়েছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। ৫টি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

Shamol Bangla Ads

জেলায় ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে মোট ৭৪৩ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, দলের বিদ্রোহী প্রার্থী, জেলা পরিষদের সাবেক প্রশাসক হুমায়ুন কবীর রুমান ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে একটি ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ৫টি ওয়ার্ডে সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads