ads

রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খবর টি পড়েছেন : ১,৫০৯
শেরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে আরিফুল ইসলাম আরিফ (৩৩) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে প্রতিবেশি নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ১৫ অক্টোবর শনিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরিফ সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য এবং পাকুড়িয়া খামারপাড়া এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

ধর্ষিতার পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী ও জনপ্রতিনিধি হওয়ার সুবাদে ইউপি সদস্য আরিফ নবম শ্রেণির ওই স্কুলছাত্রীর বাড়িতে আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীর উপর আরিফের কুনজর পড়ে। বিষয়টি স্কুলছাত্রী তার বাবা-মাকেও জানায়। এক পর্যায়ে গত ১১ অক্টোবর রাতে আরিফ গোপনে ওই স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে তার মুখ বেঁধে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

পরে ঘটনার বিষয়ে স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তারা মামলা করতে চাইলে প্রভাবশালীদের ইন্ধনে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি পুলিশের কানে গেলে পুলিশ ধর্ষিতার মাসহ অভিভাবকদের থানায় নিয়ে এসে বিস্তারিত শুনে। পরে ওই ঘটনায় শনিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ইউপি সদস্য আরিফের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় মো. চাঁন মিয়া নামে আরও একজনকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার জেলা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের জোরালো অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আধুনিক প্রযুক্তির পলিনেটে উচ্চমূল্যের সবজি-ফলমূলের চারা উৎপাদন পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads