ads

শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফুটবল টুর্নামেন্টে দমদমা একাদশ চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ৩৩৫
শেরপুরে ফুটবল টুর্নামেন্টে দমদমা একাদশ চ্যাম্পিয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর শহরে দমদমা কালিগঞ্জ যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক দমদমা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে দমদমা কালিগঞ্জস্থ আবুল হাসেমের ইটেরভাটা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নলবাইদ একাদশকে ২-১ গোলে পরাজিত করে দমদমা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় দমদমা একাদশের পক্ষে সিনিয়র জিহাদ ১ ও জুনিয়র জিহাদ ১ গোলসহ ২ গোল এবং নলবাইদ একাদশের পক্ষে সিজন ১ মাত্র গোলটি করেন।

Shamol Bangla Ads

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, সুস্থ্য দেহ ও মনন গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে যত খেলাধুলার আয়োজন করা যায়, তরুণ-যুব সমাজের জন্য ততই মঙ্গল।

আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম সম্রাটের সভাপত্বিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন আতিকুর রহমান। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মতিউর রহমান তোতা, মোকাম্মেল হক কুসুম, জুয়েল আলম, ডাঃ মতিউর রহমান মতি, প্রকৌশলী নূরুন্নবী রুবেল, প্রকৌশলী তারিকুল ইসলাম, আনোয়ার শাহাদাৎ জামিল, মাহবুব হাসান রুবেল, জয়নাল আবেদীন, নূরুল্লাহ লাভলু, সাদ্দাম সরকার প্রমুখ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এ টুর্নামেন্টে স্থানীয় পর্যায়ের ৮ টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন কামাল পাশা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কালো…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads