শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোদেজা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের পশ্চিম গজারিকুড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার মৃত আব্দুস ছালামের স্ত্রী।

গৌরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে খাদিজা বেগম মাটির ঘর লেপছিলেন। ঘর লেপার এক পর্যায়ে খাদিজা বেগম বসা থেকে উঠে দাঁড়ালে ঘরের ভেতর মাথার উপর ছেড়া বিদ্যুতের তারে স্পর্শে জড়িয়ে গুরুতরভাবে আহত হন।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




