ads

শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাস বন্ধ থাকায় ট্রলারে করে শেরপুর থেকে ময়মনসিংহের পথে বিএনপির নেতা-কর্মীরা

খবর টি পড়েছেন : ৬৫৬
বাস বন্ধ থাকায় ট্রলারে করে শেরপুর থেকে ময়মনসিংহের পথে বিএনপির নেতা-কর্মীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে শেরপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে সমাবেশে যোগ দেওয়ার জন্য ১৫ অক্টোবর শনিবার সকাল থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে ট্রলারে করে ময়মনসিংহে যাচ্ছেন।

Shamol Bangla Ads

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার কাছাকাছি সময়ে শেরপুর শহরের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতা–কর্মীরা অটোরিকশায় করে উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাটে যাচ্ছেন। সেখান থেকে নেতা–কর্মীরা ট্রলারে ময়মনসিংহের দিকে যাচ্ছেন। সাতপাকিয়া ঘাট থেকে ময়মনসিংহ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্রলার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান জীবন।

তিনি বলেন, বিএনপির নেতা–কর্মীরা যেন ময়মনসিংহে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা জানান। তবে যেকোনো উপায়ে বিএনপির নেতা–-কর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

এদিকে জেলা বাস কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে শনিবার সকাল থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকালে শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা বাস কাউন্টারটি বন্ধ রয়েছে। এই পরিবহনের বাসগুলো টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে থেমে আছে। বাস বন্ধের বিষয়টি বেশির ভাগ যাত্রীরাই জানেন না। তাই বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

ঢাকার নবাবগঞ্জ এলাকার হুমায়ুন কবীর বলেন, দুই দিন আগে তিনি শেরপুরের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে তিনি চাকরি করেন। আগামীকাল রোববার তাঁর কর্মস্থলে যোগ দিতে হবে। এখন বাস বন্ধ থাকায় তিনি বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সংঘর্ষ হয়েছে। আজও সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে যথারীতি বাস চলাচল করবে বলে তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কালো… পরবর্তী সংবাদ শেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads