ads

বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পুলিশের ওসি পরিচয়ে প্রতারণা, ভূয়া ওসি আটক

খবর টি পড়েছেন : ৬৩৩
ঝিনাইগাতীতে পুলিশের ওসি পরিচয়ে প্রতারণা, ভূয়া ওসি আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের ওসির পরিচয়ে প্রতারণা করার অভিযোগে এক ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার কাংশা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভূয়া পুলিশ পরিচয়দানকারীর নাম আনছার আলী ওরফে জাহাঙ্গীর (৪৫)। তিনি শেরপুর সদর উপজেলার ছনকান্দা কুঠুরাকান্দা এলাকার উমেদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজার এলাকায় একটি খাস জমির দখল সংক্রান্ত বিরোধের জের ধরে ঈমান আলী উরফে ফেকাসু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ৮ আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি ও তাদের পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

ওই হত্যা মামলাকে কেন্দ্র করে আনছার আলী ওরফে জাহাঙ্গীর গত কয়েকদিন আগে হত্যা মামলার বাদী কমেলা বেগমের বাড়িতে গিয়ে নিজেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ওসি (তদন্ত) বলে পরিচয় দেয়ার পাশাপাশি তাকে সিআইডি থেকে এই হত্যা মামলাটি গোপন তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে জানান। তিনি একাই অতি গোপনে মামলাটি তদন্ত করবেন বলেও বাদীকে জানান। তার বিষয়ে পুলিশসহ কারো কাছে কিছু বলতে নিষেধ করে তার সাথে সব বিষয়ে গোপনে যোগাযোগ রাখতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন বাদীকে। তিনি একাধিকবার বাদীর বাড়িতে গিয়ে মামলার বাদীদের প্রভাবিত করার চেষ্টা করেন।

Shamol Bangla Ads

এদিকে ১২ অক্টোবর বুধবার দিবাগত রাতে ঝিনাইগাতী থানার এস‌আই ফরিদ আহমেদ মামলার তদন্ত কাজে ওই এলাকায় গিয়ে অপরিচিত আনছার আলীকে অটোতে ঘোরাঘুরি করতে দেখে তাকে চ্যালেঞ্জ করেন। এতেই তার পরিচয়সহ প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে। পরে তাকে আটক করেন থানায় নিয়ে যান ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার বাদীসহ অপরাপরকে প্রভাবিত করার চেষ্টা করে আসছিল। তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ২৫ লাখ টাকার… পরবর্তী সংবাদ নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads