ads

বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলার নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৬৪১
শেরপুর সদর উপজেলার নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকালে সদর উপজেলা চত্বরে ফিতা কেটে ওই ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে ভবন উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান আকন্দ, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারণ প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে ৫ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৭৭৭ টাকা ব্যয়ে সদর উপজেলার নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ করা হয়েছে।

Shamol Bangla Ads

ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছে ঢালী কনস্ট্রাকশন লিমিটেড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চোরাই কাজে ব্যবহৃত পিকআপসহ আন্তঃজেলা গরু চোর… পরবর্তী সংবাদ শেরপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads