ads

বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

খবর টি পড়েছেন : ৩৮২
শেরপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকালে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এজন্য সরকার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সহায়তায় কাজ করছে।

এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান আকন্দ ও সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

Shamol Bangla Ads

এদিন ১০১ জন জীবিত মুক্তিযোদ্ধা ও ১১৮ জন মৃত মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।

ওইসময় সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সদর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলার নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অনুমোদনহীন ভোজ্যতেল কারখায় অভিযানে ৫০ হাজার টাকা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads