ads

বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অর্ধশতাধিক কৃষকের ফসল নষ্ট করেছে বন্যহাতির দল

খবর টি পড়েছেন : ৩৯০
নালিতাবাড়ীতে অর্ধশতাধিক কৃষকের ফসল নষ্ট করেছে বন্যহাতির দল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অর্ধশতাধিক কৃষকের ক্ষেতের ফসল নষ্ট করেছে বন্য হাতির দল। উপজেলার সীমান্তবর্তী মায়াঘাঁসি ও ফেকামারি গ্রামে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দিনে বন্যহাতির একটি দল পাহাড়ের ঢালে প্রায় ২০ একর আমন ক্ষেত নষ্ট করেছে বলে কৃষকেরা জানিয়েছেন।
এসব ক্ষেতের ফসল রক্ষায় প্রতি রাতেই মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, হইহুল্লোড় করে, পটকা ফুটিয়ে ও ঢিল ছুড়ে হাতি তাড়ানোর জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকেরা।

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার ফেকামারি ও মায়াঘাঁসি গ্রামে ৪০-৪৫ টি বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। বন্য হাতির দলটি দিনের বেলায় ফেকামারি গ্রামের বিপরীতে ভারতের মেঘালয়ের একটি পাহাড়ে অবস্থান করে। তবে সন্ধ্যার আগেই হাতির দলটি উপজেলার মায়াঘাঁসি ও ফেকামারি গ্রামের ফসলের মাঠে নেমে এসে ধ্বংসযজ্ঞ চালায়। চলতি আমন মৌসুমে, উপজেলার মায়াঘাঁসি ও ফেকামারি এলাকার প্রায় ২০০ একর জমিতে আমনের আবাদ করেছেন প্রায় ১৬০ জন কৃষক। এই আমন আবাদ করতে একর প্রতি কৃষকের খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চারদিনে ফেকামারি গ্রামের প্রান্তিক কৃষক প্রবীন মারাকের ৯০ শতাংশ, শামসুল হকের ৪০ শতাংশ, আব্দুল কাদিরের ২ একর, আব্দুল মালেকের ২৫ শতাংশ, রুবেল মিয়ার ৫০ শতাংশ, সাহেদ আলীর ১ একর, আকবর আলীর ২৫ শতাংশ, রুহুল আমীনের ৪০ শতাংশ, জয়নাল আবেদীনের ৫০ শতাংশ, তাইজুদ্দীনের ৩০ শতাংশ, হাসেম আলীর ২৫ শতাংশ, হাসান আলীর ২৫ শতাংশ, রমজান আলীর ২৫ শতাংশ, হোসেন মুন্সীর ৫০ শতাংশ, নিলসনের ১ একরসহ প্রায় অর্ধশতাধিক কৃষকের ২০ একর আমনের খেত নষ্ট করেছে বন্য হাতির দলটি।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্ত কৃষক নূর ইসলাম (৫৫) বলেন, মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতি ক্ষিপ্ত হয়ে আমাদের দিকেই তেড়ে আসে। চারদিন যাবত নির্ঘুম রাত কাটাচ্ছি। এই ফসল নষ্ট হইলে সারা বছর পরিবার নিয়া চলমু কেমনে।
মায়াঘাঁসি গ্রামের কৃষক আব্দুল মালেক(৪৮) বলেন, অনেক কষ্টে ১৫ হাজার টাকা খরচ কইরা ৫০ শতাংশ জমি চাষ করছিলাম। আত্তি তো সব ফসল শেষ কইরা দিলো। আমার অহন ছয় পুলাপান লইয়া না খাইয়া থাহা লাগবো।
ফেকামারি গ্রামের কৃষক আব্দুল কাদির (৫৮) বলেন, প্রতিবছরই হাতি আমগো খেতের ফসল নষ্ট করে। আমার ২ একর জমির ধান খাইয়া আর পা দিয়া মাড়াইয়া শেষ কইরা দিছে হাতি। হাজার কিছু কইরাও অহন হাতিরে তাড়ানো যায় না।

এ ব্যাপারে জানতে চাইলে বন বিভা‌গের মধু‌টিলা ই‌কোপা‌র্কের রেঞ্জার মো.র‌ফিকুল ইসলাম ব‌লেন, ৪ দিন ধ‌রে হা‌তির দল‌টি ফেকামারী এলাকায় পাহা‌ড়ে অবস্থান কর‌ছে। খা‌দ্যের সন্ধা‌নে প্রতি‌দিন লোকাল‌য়ে নে‌মে আ‌সে। গত চার দি‌নে বেশ কিছু কৃষ‌কের আম‌নের ফসল বিনষ্ট ক‌রে‌ছে। ক্ষ‌তিগ্রস্ত কৃষক‌দের বন বিভা‌গের কা‌ছে আ‌বেদন কর‌তে বলা হ‌য়ে‌ছে। এছাড়া বন্য হাতি রক্ষায় বন বিভা‌গের লোকজন স‌ক্রিয় র‌য়ে‌ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বজ্রপাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে চোরাই কাজে ব্যবহৃত পিকআপসহ আন্তঃজেলা গরু চোর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads