ads

বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বজ্রপাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০২২ ১:৩১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৪৫) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে ওই ঘটনা ঘটে। কৃষক সুভাষ ওই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় ইউপি সদস্য রশিদুর রহমান খান জানান, বুধবার সকাল ৯ টার দিকে সুভাষ ঘাগড়া গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু রুজু মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads