শেরপুরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের আলোচনা সভায় ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর সোমবার জেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর আয়োজনে শহরের শহীদ বুলবুল সড়ক মোড় এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক আসম সোহেল নয়ন, সদস্য হারেজ আলী প্রমুখ।

মানববন্ধন শেষ উদীচী সভাপতি তপন সারওয়ার একটি গণসঙ্গীত পরিবেশন করেন।
























