ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইজিবাইক চালক রফিক হত্যা ঘটনায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ৫৬৭
শেরপুরে ইজিবাইক চালক রফিক হত্যা ঘটনায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী থেকে নিখোঁজের একদিন পর নালিতাবাড়ীর পাহাড়ের চূড়া থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চালক কিশোর রফিক মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

Shamol Bangla Ads

২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জামালপুরস্থ র‌্যাব-১৪’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান র‌্যাব-১৪ এর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। একইদিন দুপুরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের জহুরুল হকের ছেলে মো. রফিক মিয়া গত ১২ সেপ্টেম্বর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ১৪ সেপ্টেম্বর পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড়ের চূড়া থেকে রফিক মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি ওই ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। ছায়া তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালিনগর গ্রামের সৈয়দুর রহমানের ছেলে মো. মোস্তফাকে (২৬) ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার সীডস্টোর থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, ঝিনাইগাতীর তালতলা দুধনই এলাকার মৃত উমর আলী শেখের ছেলে নূর ইসলামকে (৩৮) গ্রেফতার করে র‌্যাব। তারা দু’জনেই হত্যাকান্ড ও ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Shamol Bangla Ads

এর আগে ছিনতাই হওয়া ইজিবাইকটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা পরিষদের চেয়ারম্যান নয়, সেবক হিসেবে সেবা করতে… পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় আইডিয়াল প্রিপারেটরী স্কুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads