ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলা পরিষদের চেয়ারম্যান নয়, সেবক হিসেবে সেবা করতে চাই : শ্রীবরদীতে চন্দন কুমার পাল

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০২২ ২:০১ অপরাহ্ণ

‘আমার জেলার মানুষ আমার অত্যন্ত প্রিয়। আমি সবাইকে অত্যন্ত ভালবাসি। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই। আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সারা জীবন আপনাদের সেবা করবো’- কথাগুলো বলছেন শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চন্দন কুমার পাল। তিনি ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় স্বাগত বক্তব্যে ওইসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে আপনারা শুধু একবার নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে সারাজীবন থাকবো। আপনাদের সেবায় আমি নিজেকে সব সময় নিয়োজিত রাখবো।
শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও  শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ওয়ারেছ নাইম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শেরপুর পৌরসভার  মেয়র গোলাম কিবরিয়া লিটন, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান, অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান  ফিরোজ খাঁন নুন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক প্রমুখ।
ওইসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠনের নেতাকর্মী, ভোটার সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

Need Ads