ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের যোগদান

খবর টি পড়েছেন : ৭০৩
শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের যোগদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে ফুলেল ‍শুভেচ্ছায় স্বাগত জানিয়েছে জেলা পুলিশ পরিবার। ১৯ সেপ্টেম্বর সোমবার শহরের নারায়ণপুরস্থ জেলা পুলিশ সুপার বাসভবনে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ অন্যান্যরা।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত পুলিশ কর্তকর্তাবৃন্দের সাথে কুশল বিনিময় করেন নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

শুভেচ্ছা জানানোর সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। পুলিশের এই চৌকস কর্মকর্তা শেরপুরে যোগদানের আগে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইং) এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে কর্মরত ছিলেন। তার আগে তিনি র‌্যাব সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখায় সহকারী পরিচালক এবং ফরিদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রতীক পেলেন… পরবর্তী সংবাদ শেরপুরের আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউটে সততা স্টোরের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads