সভাপতিসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ এ প্রতীক বরাদ্দ পেয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থীসহ ৬ প্রার্থী। ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে ওই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তারা হচ্ছেন সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক হুমায়ুন (আনারস) ও মো. আলম (মোটরসাইকেল), সহ-সভাপতি পদে আবুল কাশেম ফকির (হরিণ) ও আব্দুর রাহিম বাদশা (মোরগ) এবং কোষাধ্যক্ষ পদে মনিহার সরকার (তালা) ও মোহাম্মদ মিলন (চেয়ার)।

প্রতীক বরাদ্দকালে সমিতির এ্যাডহক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ মো. হাবিবুর রহমান ও আব্দুল করিম, সদস্য পৌর কাউন্সিরর বাবুল মিয়া, সাইফুল ইসলাম লেবু, শফিকুল ইসলাম মন্ডল ও মিজানুর রহমান শাহ আলম, ভূমিমালিক সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার কালু গাজী, মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি মো. হানিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মাদ্রাসা কমিটির নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমানসহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৮ সেপ্টেম্বর রবিবার রাতে সভাপতিসহ ১০ পদে একাধিক প্রার্থী না থাকায় তাদের সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তারা হচ্ছেন প্রয়াত আখের মামুদের নাতি তরুণ ব্যবসায়ী শফিকুল ইসলাম সভাপতি, মাহমুদুল হাসান টুটুল সিনিয়র সহ-সভাপতি, শামীম আহমেদ ও আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, এরশাদ আলী সাংগঠনিক সম্পাদক, খন্দকার আল আমিন ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক, তাসরিফ হোসেন রাব্বী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নয়ন মিয়া প্রচার সম্পাদক এবং রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগম নির্বাহী সদস্য।

এদিকে ওই ৩ পদে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থী ইতোমধ্যে তাদের নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। ছবি ও প্রতীকসহ লিফলেট ছাপিয়ে ভোটারদের দোড়গোড়ায় গিয়ে সমর্থন চাচ্ছেন। ফলে ক্রমেই জমে উঠছে নির্বাচন।
উল্লেখ্য, ওই ৩ পদে আগামী ১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
























