শেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর রবিবার বিকেলে নিউমার্কেট আলিশান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। দেশের উন্নতির স্বার্থে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওই নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আসন্ন জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হুইপ আতিক বলেন, সকল দ্বিধা-দ্বন্দ ভুলে আমাদের একসাথে কাজ করতে হবে। তবেই আমাদের বিজয় হবে। এর কোন বিকল্প নেই।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এড. চন্দন কুমার পাল বলেন, সকল ভেদাবেদ ভুলে প্রধানমন্ত্রী ও দল মনোনীত প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, মিনহাজ্ব উদ্দিন মিনাল, শামসুন্নাহার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু ও আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. এটি এম মামুন জোস, মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদুৎ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান নতুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এমএ বারেক তোতা, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রৌশন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ৪টি উপজেলা চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ও আওয়ামীলীগ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























