ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

খবর টি পড়েছেন : ৫৯২
শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নুরুল ইসলাম ওরফে নূরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১১ সেপ্টেম্বর রবিবার রাতে পৌর শহরের চাপাতলী মহল্লার শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ওই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম শহরের চাপাতলী মহল্লার মৃত কামাল উদ্দিনের ছেলে। সোমবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার রাত ৯টার দিকে বৃদ্ধ নুরুল ইসলাম শেরপুর শহরের চাপাতলী মহল্লার শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাসায় যাচ্ছিলেন। ওইসময় তিনি জেলা পরিষদের সামনে পৌঁছলে একই মহল্লার মো. সুলতান মিয়ার ছেলে মো. সম্রাট (১৯) তার দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নুরুল ইসলামকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে সদর থানার এসআই মো. শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সোমবার দুপুরে বলেন, ওই ঘটনায় শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেইসাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads