ads

শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব

খবর টি পড়েছেন : ৩১৩
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। গণমাধ্যমে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস। এশিয়া কাপ দিয়ে দ্বিতীয় মেয়াদে শুরু হবে সাকিবের টি-টোয়েন্টি অধিনায়কত্ব পর্ব।

Shamol Bangla Ads

গতরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আজ বেলা তিনটার কিছু সময় পর বিসিবি সভাপতির বাসভবনে বৈঠক করেন সাকিব। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে আমরা অধিনায়ক করেছি।’

বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত ৮ জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। যাদের মাঝে পাঁচ জন পেয়েছিলেন স্থায়ী অধিনায়কত্ব। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন শাহরিয়ার নাফীস। ঐ একটি ম্যাচেই নেতৃত্ব দেন বাঁহাতি এই ব্যাটার, জিম্বাবুয়ের বিপক্ষে জিতিয়েছেন দলকে।

Shamol Bangla Ads

এর বাইরে সবচেয়ে বেশি ৪৩ ম্যাচ অধিনায়কত্ব করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মর্তুজা ২৮, মুশফিকুর রহিম ২৩, সাকিব আল হাসান ২১ ও মোহাম্মদ আশরাফুল ১১ ম্যাচে নেতৃত্ব দেন। একটি করে ম্যাচে অধিনায়কত্ব করেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফিরেছেন সাকিব, পাপনের সাথে বৈঠক আজ পরবর্তী সংবাদ এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads