ads

বুধবার , ১০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

খবর টি পড়েছেন : ৩০৮
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২১ বছর পর জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও টসভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। হারারেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক সিকান্দার রাজা। এদিকে ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে ওয়ানডেতে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

চলমান জিম্বাবুয়ে সফর যে এতটা দুঃস্বপ্নের মতো কাটবে সেটা হয়তো ভাবতেও পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এই সফরে প্রথমে টি-টোয়েন্টিতে ভরাডুবি হয়েছে, এরপর ওয়ানডে সিরিজও হারতে হয়েছে। দুই সিরিজ হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশের শঙ্কা। বাংলাদেশ পারবে তো জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে?

এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার এবাদত হোসেনের। এদিকে এক ম্যাচ পর দলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।

Shamol Bangla Ads

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিলের কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন পরবর্তী সংবাদ মৌসুমের শুরুতে রিয়ালের নতুন শিরোপা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads