ads

সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি মানছে না বিসিবি

খবর টি পড়েছেন : ২০৫
বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি মানছে না বিসিবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাকিব আল হাসান মাঠের ক্রিকেট না থাকলেও আলোচনায় আছেন গত কদিন ধরেই। ‘বেটউইনার নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার বিসিবি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সাকিবের বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি তারা মানছে না।

Shamol Bangla Ads

‘বেটউইনারের’ সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়ে আজ সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে বিষয়টি তারা সাকিবকে জানিয়েছে। জালাল বলেন, ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সেও বুঝবে। আর কেউইতো বিতর্কিত কিছুতে জড়াতে চায় না। জেনে হোক, না জেনে হোক কিংবা ভুলবশত আমরা তাকে এটা বলেছি…সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান হবে।’

জালাল আরও জানিয়েছে, সাকিবের সঙ্গে তারা এই ইস্যুতে একবার যোগাযোগও করছেন। বিসিবিও চাচ্ছে বিষয়টি যত দ্রুত সমাধান করা যায়, ‘এটা নিয়ে আমরা তার সঙ্গে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে যোগাযোগ হয়েছে। এই বিষয়টা আমাদের সমাধান করা দরকার। সমস্যা সমাধানের জন্য আমরা তার সঙ্গে আলাপ করছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে পরবর্তী সংবাদ ব্রাজিলের কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads